আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

হবিগঞ্জ সংবাদদাতা :

হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ২২ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার মান্দারকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আব্দুল হাই ও সামু'র সাথে মুহিত মিয়ার বিরোধ দীর্ঘদিনের। এরই জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দু'পক্ষের লোকজন। প্রায় দুই ঘণ্টা ধরে মারামারি চলতেই থাকে। 

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করলে পরে তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয় । 

সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ