জনসেবায় আরও আন্তরিক হওয়ার আহ্বান নিপুণ রায় চৌধুরীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কেরানীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেছেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং নাগরিক সেবার মান নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১১ মে) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিপুণ রায় চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তাদের জনগণের কল্যাণে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারলে রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো মূল্য থাকে না। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা দ্রুত সমাধানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণ এখন শান্তি, নিরাপত্তা ও সুশাসন চায়। একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক-এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :