আল মামুন খান, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা :
সামনের দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ আমরা ভোটমুখী হতে যাচ্ছি। নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ নষ্ট হলে ভোট কঠিন জায়গায় চলে যাবে বলে মন্তব্য করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
২৭ আগস্ট বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন সমাজকল্যাণ উপদেষ্টা।
উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, বিগত ১৫ দেশে দুর্নীতি-অনিয়ম চলছিল। ৫ আগস্টের পর এমন একটা দেশ পেয়েছি যেখানে কোনো টাকা ছিল না, সিস্টেম কাজ করছিল না। অল্প সময়ের মধ্যে দুর্নীতি নির্মূল করা কঠিন।
শারমিন এস মুরশিদ আরও বলেন, মানুষ ভালোবেসে ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে এসেছে। আবার মানুষ ধৈর্যহীন হয়ে পড়ছে সেটিও দেখতে পাচ্ছি। এক বছরেই ধৈর্যহীন হয়ে পড়লে বিগত সময়ের দুর্নীতি-অনিয়ম কীভাবে দূর করবো?
একটি নিয়মতান্ত্রিক নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে মিলেমিশে থাকার আহ্বানও জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
আপনার মতামত লিখুন :