স্টুডেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত "স্টুডেন্ট মেধা বৃত্তি ২০২৫" অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

৭ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল সিলেটের প্রাইভেট বৃত্তি জগতে আলোড়ন সৃষ্টিকারী ১৮তম “স্টুডেন্ট মেধা বৃত্তি”। এর যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে। স্টুডেন্ট ফাউন্ডেশন, সিলেট কতৃর্ক এই মেধা বৃত্তি আয়োজিত হয়ে থাকে। ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষাবিদ রোটা: অধ্যক্ষ এম.ই. এইচ. মিলন এর অক্লান্ত পরিশ্রমে এই দীর্ঘ ১৯ বছর যাবৎ সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের মেধার বিকাশে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

১৮তম মেধা বৃত্তি পরীক্ষায় সিলেট বিভাগের প্রায় ২শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি সম্মানিত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ফাউন্ডেশন কতৃর্ক পরিচালিত বৃটিশ কাউন্সিল ও জাতীয় পুরষ্কার প্রাপ্ত ইংলিশ মিডিয়াম স্কুল নগরীর জিন্দাবাজার সংলগ্ন জল্লারপাড়স্থ জামতলা রোডে অবস্থিত “স্টুডেন্টস হোম” স্কুল ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।

পরীক্ষার হল পরিদর্শন করেন শাবিপ্রবির রিচার্স ইন্সটিটিউট এর পরিচালক প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সিকৃষির মেরিন ফিসারিজ বিভাগের প্রফেসর ড. মো: মোস্তফা শামসুজ্জামান, নর্থ ইস্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের  প্রধান এম শামসুল কবির, হবিগঞ্জ পলিটেকনিক এর উপাদাক্ষ্য বেলাল আহমেদ, সিলেট বিভাগীয় কারিগরি আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিদর্শক মো: সেলিম, সিলেট জেলা প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক মো: নাসির, দৈনিক সমকাল এর সিনিয়র স্টাফ রিপোটার্র ফয়সাল আহমদ বাবলু,  প্রাইভেট স্কুল এসোসিয়েশন সিলেট এর সাধারন সম্পাদক মো: মাশুক মিয়া, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা সহ শহরের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। 

পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে আগত সম্মানিত অতিথীবৃন্দ বৃত্তি পরীক্ষা সুন্দর ও সুচারুরুপে আয়োজনের জন্য ফাউন্ডেশন কতৃর্পক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বৃত্তি পরীক্ষার সার্বিক সহযোগিতায় ছিল স্টুডেন্টস হোম স্কুল ও ক্যাডেট কেয়ারের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

আগামী ১৫ ডিসেম্বর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ