বাংলাদেশ ব্যাংক নগদ জমা সংরক্ষণের হার কমাল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

তফসিলভুক্ত ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে এখন থেকে ব্যাংকগুলোকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে।

৪ মার্চ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের প্রজ্ঞাপনে এমন তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুদ্রানীতি কাঠামোয় অধিকতর উৎকৃষ্টতা আনয়ন এবং তারল্য ব্যবস্থাপনা আরো সুসংহত করার লক্ষ্যে আগামী ৫ মার্চ থেকে নগদ জমা সংরক্ষণের হার দৈনিক ভিত্তিতে ন্যূনতম ৩ শতাংশ হবে এবং দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে ৪ শতাংশ অপরিবর্তিত থাকবে।

বর্তমানে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক (ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকসহ)-কে তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম ৩.৫ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে হয়।

এই আদেশ আগামী মার্চ ৫ থেকে কার্যকর হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ