যে দেশেটিতে প্রতি আধা ঘণ্টায় ধর্ষণের শিকার হয় একটি শিশু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

প্রতি আধঘণ্টায় ধর্ষণের শিকার হয় একটি শিশু! গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কঙ্গোর সংঘাতপূর্ণ অঞ্চল নিয়ে করা ইউনিসেফের এক পরিসংখ্যানে উঠে এসেছে যা গা শিউরে ওঠা এমন একটি তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, উল্লেখিত দু’মাসেই দেশটিতে অন্তত ১০ হাজার ধর্ষণ ও যৌন নিপীড়নের খবর পাওয়া গেছে। যারমধ্যে ৪৫ শতাংশই শুধু শিশু।

এর পূর্বে দেশটিতে শিশু ধর্ষণ ও নিপীড়ন এতো প্রকট আকার ধারণ করেনি বলে মন্তব্য করেছেন ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার। পাশাপাশি এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

প্রসঙ্গত, সরকার বাহিনী ও বিদ্রোহীগোষ্ঠী এম টুয়েন্টি থ্রি’র মাঝে চলমান অস্থিতিশীল পরিস্থিতে বিপর্যস্ত কঙ্গো দেশটি।


ad728