অতিরিক্ত আইজিপি হিসেবে ৫ ডিআইজিকে পদোন্নতি দিল সরকার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশ পুলিশের ৫ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি)কে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-২) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
আপনার মতামত লিখুন :