চুনারুঘাটে প্রবাসী তাজুল ইসলামের পুত্রের বাগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের ফুলবাড়ির কৃতিসন্তান, নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ তাজুল ইসলামের পুত্র আহসান ইসলাম ও মায়মুনা রহমানের মধ্যে সম্প্রতি বাগদান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে চুনারুঘাটের পদক্ষেপ গণপাঠাগার-এ এক বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল আসন্ন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি সেমিনার। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরাও অনুষ্ঠানের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন, ফলে আয়োজনটি পরিণত হয় একটি সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি মোস্তফা মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম রুবেল, বিশিষ্ট আবৃত্তিশিল্পী সৈয়দ ফয়সল আহমদ, হুমায়ুন কবির মিলন, হুমায়ুন কবির চৌধুরী, ফিরোজ আহমেদ, এসএম মিজান, মোহাম্মদ নুরুদ্দিন, আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সামাজিক আয়োজনের সঙ্গে শিক্ষামূলক উদ্যোগ যুক্ত হলে তা তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক অনুপ্রেরণা তৈরি করে। এমন আয়োজন সমাজে শিক্ষা ও সংস্কৃতির চর্চাকে আরও এগিয়ে নেয়।
উল্লেখ্য, নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ তাজুল ইসলাম পদক্ষেপ গণপাঠাগার চুনারুঘাটের আজীবন সদস্য। তাঁর পরিবারের এই আনন্দঘন আয়োজনে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :