বাংলাদেশ দ্রুতই সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে রূপ নেবে : প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

দেশের চলমান বিদ্যুৎ সমস্যার সমাধান সংসদের পরবর্তী অধিবেশনেই করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় সংসদই হবে সব সমস্যার কার্যকর সমাধানের কেন্দ্র।

রোববার (২৪ মে) জাতীয় সংসদ ভবন-এ নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, সরকার সরকারি প্রকল্প, ন্যাম ভবন, ব্যক্তি পর্যায়, শিল্পকারখানা এবং সেচ ব্যবস্থাপনায় ব্যাপকভাবে সোলার সিস্টেম ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। এতে একদিকে বিদ্যুৎ সংকট কমবে, অন্যদিকে জ্বালানি ব্যবস্থাপনায় টেকসই সমাধান আসবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদনের খরচ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ফলে সৌরশক্তি এখন শুধু পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবেও কার্যকর একটি বিকল্প। আজকের এই প্রকল্প সেই দীর্ঘমেয়াদি রূপান্তরেরই অংশ।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় সংসদের এই উদ্যোগ দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রাণিত করবে। প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই যাত্রায় অংশ নেয়, তাহলে বাংলাদেশ খুব দ্রুতই একটি সবুজ ও টেকসই উন্নয়ন মডেল রাষ্ট্রে পরিণত হতে পারবে।

অনুষ্ঠানটি জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে প্রধানমন্ত্রীর অনুরোধে উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ