দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ১৩৫ শিশু।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতর-এর নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৬ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৩ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১১ হাজার ২৯৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

একই সময়ের মধ্যে ১ হাজার ৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে দেশে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম ও হামের উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৬৪ জনে।

স্বাস্থ্য অধিদফতর নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি শিশুদের জ্বর ও ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ