পাবনার সুজানগরের অস্ত্রসহ জনতার হাতে দুই যুবক আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ ইমরান হোসেন, পাবনা :

পাবনা সুজানগরে একটি রিভলবারসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলার হাসামপুর হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত ওই দুই যুবক হলো উপজেলার গোবিন্দপুর গ্রামের মুক্তার হোসেন সরদারের ছেলে ফারদিন সরদার (২৫) ও টিক্কা সরদারের ছেলে শাকিল সরদার (২৫)। পরে তাদের সুজানগর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই যুবক হাসামপুর এলাকার চরাঞ্চলের একটি জমি থেকে অবৈধভাবে মাটি কাটতে নেয়। এ সময় এলাকাবাসী বাধা দিলে তারা তাদের উপর  সশস্ত্র অবস্থায় চড়াও হয়। 

একপর্যায়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছে একটি রিভলবার পাওয়া যায়। পরে খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী ওই দুই যুবককে  পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে সুজানগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ