ওসমানীনগরে প্রবাসী সমাজসেবক হাজেরা আলী পান্না ও দিলন মিয়াকে সংবর্ধনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক, আলী চ্যারিটি ফাউন্ডেশন-এর ট্রাস্টি এবং ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হাজেরা আলী পান্না ও তাঁর সহোদর দিলন মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে ওসমানীনগর প্রেসক্লাব কার্যালয়ে ওসমানীনগর প্রেসক্লাব ও ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজেরা আলী পান্না ও দিলন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া।

ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য শাহাব উদ্দিন শাহিন, আব্দুর রকিব আনু, মাছুম আহমদ, জুয়েল মিয়া, দপ্তর সম্পাদক ফজলু মিয়া এবং মানবাধিকার কর্মী পারভেজ মিয়া।

বক্তারা বলেন, আলী চ্যারিটি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা, দরিদ্র কন্যার বিবাহসহ নানা মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। প্রবাসে অবস্থান করেও হাজেরা আলী পান্না ও দিলন মিয়া দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের মানবসেবামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে এবং নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেন বক্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উমরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. জুনাব আলী। পরে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।

এ সময় আখলু মিয়া, রাজন আহমদ, নয়ন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ