আমি নেতা হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি : অলিউল্লাহ নোমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোঃ শাহজাহান জলি, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর উপজেলা) আসনে জামায়াত প্রার্থী ও মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেছেন, আমি নেতা নয়,নেতা হতে আসিনি। আমি আপনাদের খাদিম হিসেবে খেদমত করব ইনশাল্লাহ। এমপি হলে ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারি প্লট নেব না।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে চুনারুঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অলিউল্লাহ নোমান বলেন, আপনারা যদি দাঁড়িপাল্লাকে নির্বাচিত করেন তাহলে আমি মাধবপুর-চুনারুঘাটকে আধুনিকায়ন করার জন্য যত রকমের উদ্যোগ নেওয়া দরকার আপনাদের সাথে নিয়ে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।
চুনারুঘাট মাধবপুরের শিক্ষা, মাদক, রাস্তাঘাট নির্মান, আইনশৃংখলা পরিস্থিতি সহ সকল বিষয়ে আন্তরিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ৫৪ বছরের বাংলাদেশে অনেক ধরনের সরকার আমরা দেখি। এই যে পরিমাণ লুটপাট ও সন্ত্রাস হয়েছে কোনো সরকারই এইগুলো দূর করতে পারেনি। গত ১৫ বছর শাসন ছিল ফ্যাসিবাদের শাসন ভারতীয় আদিপত্যবাদের অনুকূলে একটা শাসন। সেই শাসনকে দূর করতে আমাদেরকে লড়াই করতে হয়েছে। সর্বশেষ ছাত্র আন্দোলনের মাধ্যমে বহু প্রাণ বিসর্জনের মাধ্যমে স্বাধীন হয়েছে। বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আপনাদেরকে বেছে নিতে হবে এমন একটি দলের নীতি আদর্শ এক অনন্য ভূমিকা রাখছে বাংলাদেশে। তার নাম জামায়াতে ইসলামী।
সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেন, আগামীকে বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ একটি পরিবর্তনের বাংলাদেশ।
চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি সাজিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মীর সাহেব আলী,শানখলা ইউপি চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম,প্রেসক্লাবে র সিনিয়র সহ সভাপতি মহিদ আহমদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু,সহ সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান,শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি কামরুল ইসলাম, মাধবপুরের নয়া দিগন্ত প্রতিনিধি আবুল খায়ের,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহজাহান মিয়া,দপ্তর ও পাঠাগার সম্পাদক তোফাজ্জল মিয়া, ক্রিড়া সম্পাদক মিজানুর রহমান উজ্জল, নির্বাহী সদস্য সাংবাদিক শেখ হারুনুর রশিদ,রায়হান আহমেদ,এস আর রুবেল, মোঃ মাসুদ আলম,ওয়াহিদুল ইসলাম জিতু,আবদুল হাই প্রিন্স,জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ অনেকে।
আপনার মতামত লিখুন :