বিএনপি নেতাকর্মীর অপকর্মের ১৬৮ পাতায় রিপোর্ট জমা দিলেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনায় দলটির অনেক নেতাকর্মী দখলদারি ও চাঁদাবাজির মতো অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক দানা বেঁধেছে।
প্রশ্ন উঠেছে, বিএনপি এমন আত্মবিশ্বাস কোথা থেকে পেল যে তারা ক্ষমতায় আসতে চলেছে? এবং ক্ষমতায় যাওয়ার আগে থেকেই কেন তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে?
বিষয়টি নিয়ে বিএনপির প্রভাবশালী নেত্রী ও আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “এটি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক।” তিনি বিভিন্ন গণমাধ্যমে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, দলের অনেক নেতাকর্মী এমনসব অপকর্মে যুক্ত হয়ে পড়েছে, যা দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।
এসব অভিযোগের সত্যতা যাচাই করতে দলীয়ভাবে রুমিন ফারহানার কাছে ৭২ ঘণ্টার মধ্যে একটি প্রতিবেদন চাওয়া হয়। তবে রুমিন এর জবাবদিহিতার প্রতি গুরুত্ব দিয়ে মাত্র ৬৯ ঘণ্টায় একটি ১৬৮ পৃষ্ঠার রিপোর্ট দলীয় নেতৃত্বের কাছে জমা দেন।
রুমিন আশা প্রকাশ করেছেন যে, তার এই রিপোর্টের ভিত্তিতে দলের ভেতরের যারা অপকর্ম করছে এবং দলের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “রাজনৈতিক সংস্কৃতিতে নেতাকর্মীদের মেধা বা যোগ্যতার বদলে তোষামোদ এবং অর্থবিত্তকেই এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনীতি অনেকের কাছে এখন তেলবাজি আর সম্পদ অর্জনের সহজ পথ হয়ে উঠেছে। এটি অত্যন্ত দুঃখজনক।
আপনার মতামত লিখুন :