আন্তর্জাতিক ডেস্ক :
গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ২০০ সেনা পাঠাবে। ইসরায়েল থেকে উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন তারা। এ লক্ষ্যে দেশটিতে বসানো হবে যৌথ কন্ট্রোল সেন্টার।
১০ অক্টোবর শুক্রবার মার্কিন সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে একাধিক গণমাধ্যমগুলো।
যুদ্ধবিরতি পর্যবেক্ষক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। পর্যবেক্ষক দলটিতে মিসর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। গাজায় সংঘর্ষ এড়াতে ইসরায়েলি বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে যুক্তরাষ্ট্রের সামরিকরা।
এদিকে, ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর উপত্যকায় আইডিএফের অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে।
সূত্র : এপি
আপনার মতামত লিখুন :