কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের ৯ সদস্য


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

গাজীপুর সংবাদদাতা :

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক ৯ সদস্য। ১৫ অক্টোবর বুধবার দুপুরে তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিডিআরের সাবেক ৯ সদস্য কারাগার থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

সিনিয়র জেল সুপার আল মামুন জানান, ৯ জনকে মুক্তি দেয়া হয়েছে এবং আরও ৪ জনের জামিনের কাগজপত্র যাচাই শেষে মুক্তি দেয়া হবে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি ৯ জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে ৯ জনকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

জেল সুপার আল মামুন বলেন, ওই মামলায় আরও ৪ জনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে তাদের ৪ জনকেও কারা মুক্তি দেয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ