বলিউডে কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী মাদালসা শর্মা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

বলিউডে কাস্টিং কাউচ নিয়ে আবারও সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। অভিনেত্রী মাদালসা শর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

‘দ্য মেল ফেমিনিস্ট’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মাত্র ১৯ বছর বয়সে এক পরিচিত চলচ্চিত্র পরিচালকের সঙ্গে একটি মিটিংয়ে গেলে তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হন, যা তাকে বিব্রত করেছিল।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ওই পরিচালক তাকে একটি সিনেমার চরিত্র নিয়ে আলোচনার জন্য ডাকেন। শুরুতে তিনি বিষয়টিকে সাধারণ অডিশন বা পেশাগত মিটিং মনে করেছিলেন। কিন্তু পরে পরিচালক জানতে চান, তিনি বিকিনি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কি না।

মাদালসা জানান, তিনি প্রথমে বিষয়টিকে পেশাগত দিক থেকে দেখলেও পরে গল্পের প্রেক্ষাপট বুঝতে চান। কিন্তু পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে যখন পরিচালক তার সামনে বিকিনি পরে দেখাতে বলেন এবং তার শারীরিক ভাষা পর্যবেক্ষণের কথা বলেন।

অভিনেত্রী স্পষ্টভাবে জানান, চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে পোশাক পরতে তার আপত্তি নেই, তবে ব্যক্তিগতভাবে কাউকে দেখানোর জন্য এমন অনুরোধ তিনি গ্রহণযোগ্য মনে করেন না।

তিনি বলেন, প্রতিভার ভিত্তিতে সুযোগ দিলে তিনি কাজ করবেন, না হলে সেখান থেকে সরে আসাই ভালো।

পরবর্তীতে তিনি জানতে পারেন, একই চরিত্রে অন্য একজন অভিনেত্রীর সঙ্গে ওই পরিচালকের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল, যা নিয়ে তখন বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।

উল্লেখ্য, অনুপমা ধারাবাহিকে কাব্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান মাদালসা শর্মা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ