সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

সবাই মিলে নতুন করে দেশকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তিাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৯ ডিসেম্বর সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান এসব কথা বলেছেন।

বাংলাদেশ জাতীয়তিাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আজকে যেহেতু আমাদের এখানে কোনো অনুষ্ঠান নেই সেজন্য আমরা যদি এখন রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাফেরা অসুবিধা হবে। আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। 

তারেক রহমান আরও বলেন, দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য ততটুকো করতে যেন সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে দরকার হলে তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলি। 

এ সময় মা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন বাংলাদেশ জাতীয়তিাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ