আকাশ প্রতিরক্ষায় বড় উদ্যোগ, ১১৪ রাফায়েল যুদ্ধবিমান কিনতে চূড়ান্ত আবেদন ভারতের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

দেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমানবাহিনী। ফ্রান্সে নির্মিত ১১৪টি রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য আনুষ্ঠানিক আবেদনপত্র চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (২৫ মে) একটি সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে টিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যুদ্ধবিমান স্কোয়াড্রনের যে ঘাটতি রয়েছে, তা পূরণ এবং দেশের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র অনুযায়ী, এই যুদ্ধবিমান ক্রয়ে সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে প্রায় ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি। চুক্তিটি সম্পন্ন হলে এটি হবে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি।

আরও জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই আনুষ্ঠানিক আবেদন ফ্রান্সে পাঠানো হবে। ফ্রান্সের পক্ষ থেকে জবাব পাওয়ার পর যুদ্ধবিমান সংগ্রহের পরবর্তী ধাপ শুরু করবে ভারত।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ফরাসি মহাকাশ ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান দাসো এভিয়েশন–এর সঙ্গে একটি ভারতীয় প্রতিষ্ঠানের অংশীদারিত্বে ১১৪টি যুদ্ধবিমানের মধ্যে প্রায় ৯০টি ভারতেই তৈরি করার পরিকল্পনা রয়েছে। বাকি যুদ্ধবিমানগুলো সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ভারতের অবস্থান আরও দৃঢ় হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ