মৌলভীবাজারের বিশ্বনীল সাহার হাতে কাব স্কাউটসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে মৌলভীবাজার সদর উপজেলার হাজী নছিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী বিশ্বনীল সাহা।

গত ১৭ মে ২০২৬ ইং তারিখে প্রকাশিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত ফলাফলে সারাদেশ থেকে মনোনীত ১ হাজার ৯৩৭ জন কাব স্কাউটের তালিকায় স্থান করে নেয় বিশ্বনীল। কঠিন লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে সে এই মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করে।

বিশ্বনীল সাহা মৌলভীবাজার জেলা প্রতিনিধি একুশে সংবাদ ও নিউজ বাংলা অনলাইন পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি সাংবাদিক বিজয় সাহার বড় ছেলে। তার এই সাফল্যে পরিবারসহ স্কুলের শিক্ষক এবং স্থানীয় শিক্ষকমহল গর্ব প্রকাশ করেছেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিশ্বনীল জানায়, এই অর্জনের পেছনে তার শিক্ষক এবং মা–বাবার অবদান সবচেয়ে বেশি। ভবিষ্যতে সে একজন সচেতন ও যোগ্য নাগরিক হিসেবে দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।

উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস কাব স্কাউটদের সর্বোচ্চ অর্জন হিসেবে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রদান করে থাকে, যা শিশু-কিশোরদের নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ