শিক্ষা কার্যক্রমে পরিবর্তনের আভাস, সিদ্ধান্ত শিগগির : শিক্ষামন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও অফলাইনে ক্লাস পরিচালনার বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৫ এপ্রিল) শিক্ষামন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আগামী দু-একদিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তাদের মতামতের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, জ্বালানি সংকট এখন একটি বৈশ্বিক সমস্যা এবং অনেক দেশই জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশেও সেই বাস্তবতায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য একটি কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ