সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় টমেটোসহ ট্রাক আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সিলেট প্রতিনিধি :

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটোসহ একটি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারসংলগ্ন মসজিদ গলির মুখে পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি হাইড্রোলিক ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক পুলিশের সংকেত অমান্য করে প্রায় ২০ গজ দূরে সড়কের ওপর ট্রাকটি রেখে পালিয়ে যান। এ সময় চালক, সহকারী ও তাঁদের সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।

পরে পুলিশ ট্রাকটি তল্লাশি করে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করে। এ সময় টমেটোসহ হলুদ রঙের একটি টাটা হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়। ট্রাকটির নিবন্ধন নম্বর রাজবাড়ী-ট-১১-০২৩২।

এ ঘটনায় ১৮ অক্টোবর ২০২৬ তারিখে এয়ারপোর্ট থানায় ২৩ নম্বর মামলা দায়ের করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলাটি করা হয়।

পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসএমপির এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান বলেন, বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এয়ারপোর্ট থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এ ক্ষেত্রে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাদের সার্বিক সহযোগিতা করে আসছেন। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ