বাবর আজমের বিদায়ে ম্যাচে দাপট বাংলাদেশের, জয়ের পথে বড় সুবিধা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩৫ ওভার শেষে স্কোর ১৩৩ রান, হারিয়েছে ৩ উইকেট। মঙ্গলবার (১৯ মে) চতুর্থ দিনের শেষ ভাগে এসে বাবর আজমকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছে বাংলাদেশ।
তাইজুল ইসলামের ঘূর্ণিতে অফ-স্টাম্পের বাইরের বল বুঝতে না পেরে উইকেটকিপার লিটন দাস-এর গ্লাভসে ক্যাচ তুলে দেন বাবর আজম। আউট হওয়ার মুহূর্তে তার ধীর পায়ে সাজঘরে ফেরা যেন স্পষ্টই বলে দিচ্ছিল, ক্রিজ ছাড়ার কোনো ইচ্ছে ছিল না পাকিস্তানের তারকা ব্যাটারের।
ইনিংসের ৩৫তম ওভারের শেষ বলে লেগ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বলটি অন-সাইডে খেলতে চেয়েছিলেন বাবর। তবে ব্যাটের কানায় লেগে বল চলে যায় সরাসরি উইকেটকিপারের হাতে। আউট হওয়ার আগে ৫২ বলে ৪৭ রান করেন তিনি।
বাবরের বিদায়ে ভেঙে যায় শান মাসুদের সঙ্গে গড়ে ওঠা ৯২ রানের গুরুত্বপূর্ণ তৃতীয় উইকেট জুটি। এতে বড় স্বস্তি ফিরে আসে বাংলাদেশ শিবিরে।
বর্তমান পরিস্থিতিতে ম্যাচ জিততে পাকিস্তানের প্রয়োজন আরও ৩০৪ রান। অন্যদিকে ঐতিহাসিক জয় নিশ্চিত করতে বাংলাদেশের দরকার মাত্র ৭টি উইকেট। ম্যাচের নিয়ন্ত্রণ যে এখন স্বাগতিকদের হাতেই, তা বলাই যায়।
আপনার মতামত লিখুন :