ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা পিয়াল কারাগারে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জান্নাতুল ফেরদৌস, সদর (পাবনা) প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুবায়ের রহমান পিয়াল (৩২)কে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। তিনি সরকারি হাজী জামাল উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর শহরের কালিবাড়ি মেন্দা শাহপাড়া মহল্লার জহুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের শরৎনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “পিয়াল অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলার তদন্তাধীন আসামি। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ