রোয়াংছড়িতে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং, দ্রুত ও সহজ সেবার আশ্বাস


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

চিংনুমং মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা. সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলাতে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) উপজেলা ভূমি অফিসে আয়োজিত এই ব্রিফিংয়ে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (১৯ মে ২০২৬) ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে প্রধান অতিথি হিসেবে দেশব্যাপী এই ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর থেকেই সাধারণ ভূমি মালিকরা ভূমি উন্নয়ন কর, ই-নামজারিসহ বিভিন্ন ভূমিসেবা সহজে গ্রহণ করতে পারবেন।

সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ জানান, মেলায় ভূমি উন্নয়ন কর (খাজনা), ই-নামজারি এবং অন্যান্য ভূমিসেবা দ্রুত ও সহজভাবে প্রদান করা হবে।

তিনি আরও বলেন, যেসব ভূমি মালিকের ভূমি উন্নয়ন কর বকেয়া রয়েছে, তাদের আগামী ৩০ জুনের মধ্যে তা পরিশোধ করতে হবে। অন্যথায় জমি বিক্রয় বা হস্তান্তরে জটিলতা তৈরি হতে পারে। অনাদায়ী কর আদায়ে ‘সরকারি দাবী আদায় আইন ১৯১৩’ অনুযায়ী সার্টিফিকেট মামলা এবং ‘রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০’ অনুযায়ী খাস করার বিধান রয়েছে বলেও তিনি জানান।

মেলায় এসে বকেয়া পরিশোধসহ সব ধরনের ভূমিসেবা গ্রহণের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ