দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার সেরা প্রতিনিধি হওয়ায় জোসেফ আলীকে ফুলেল শুভেচ্ছা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : 

সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি সাংবাদিক মো: জোসেফ আলী চৌধুরী দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার মৌলভীবাজার জেলার সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় তাকে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

বুধবার (২০ আগষ্ট) বিকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে শুভেচ্ছা প্রদান করা হয়। 

উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ। দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদারের সঞ্চালনায় আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কন্ঠ), পতনউষা হাইস্কুল এন্ড কলেজে এর অধ্যক্ষ এডভোকেট বয়তুল হক চৌধুরী, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, বিশিষ্ট ব্যক্তিত্ব জয়নাল আবেদীন, মঈনুল হক (সংবাদ সারাদেশ), মো: রিপন (কমিশনার, জজ কোর্ট), আব্দুর রহমান রহমত, সুহেল হাকিম, সাংবাদিক ফরিদুল ইসলাম ফরাজ, শায়েক আহমদ (দৈনিক ঘোষনা), দুর্ণীতি মুক্তকরন বাংলাদেশে যুব ফোরাম এর সভাপতি ইকবাল হোসেন পাবেল, রিপন আহমদ (চ্যানেল এস), সাদিকুর রহমান সাব্বির (দুর্ণীতি তালাশ নিউজ টিভি), প্রকৌশলী গোবিন্দ গোস্বামী, হাসান আহমদ প্রমুখ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ