ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত এই আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর নতুন নেতৃত্ব নির্ধারণের মাধ্যমে মহানগর উত্তর শাখার সাংগঠনিক কার্যক্রম পুনর্গঠনের উদ্যোগ নেয় দলটি।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের কাজ সম্পন্ন করবেন বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ