ডিসেম্বরে অনুষ্ঠিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মো: আমীর হোসেন সোহাগ :
২০২৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ নিতে পারবে শুধু সরকারি স্কুলের শিক্ষার্থীরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১-২৪ ডিসেম্বর ২০২৫।
পরীক্ষায় অংশ নিতে পারবে শুধুমাত্র-
▪️ সরকারি প্রাথমিক বিদ্যালয়
▪️ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়
▪️সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অধীন প্রাথমিক শাখা
বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো সুযোগ নেই, যা অনেক অভিভাবকের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।
▪️বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় + প্রাথমিক বিজ্ঞান
সময়: প্রতি বিষয়ে ২.৩০ ঘণ্টা, পূর্ণমান ১০০
অংশগ্রহণ করবে ৫ম শ্রেণির সর্বোচ্চ ৪০% শিক্ষার্থী (১ম সাময়িক পরীক্ষার ভিত্তিতে)
আপনার মতামত লিখুন :