ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২১৯ জন ভর্তি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

২৬ সেপ্টেম্বর শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭৯, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, বরিশাল বিভাগে ৪৩ জন ও ময়মনসিংহ বিভাগে ২৩ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৬ জন পুরুষ ও ৯২ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৪ হাজার ৬৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ