রংপুর সংবাদদাতা :
আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে আহমদ করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা একটি হত্যা মামলায় তাকে আটক করা হয়।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে রংপুরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলি এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
রংপুর মহানগর পুলিশ মহানগর মো. মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনে হামলা হত্যা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :