রামিসা হত্যা মামলার অভিযোগপত্র আমলে, ১ জুন অভিযোগ গঠনের শুনানি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

শিশু রামিসা হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। এর আগে পল্লবী থানা পুলিশ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে।

রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এ প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ৪৭ পৃষ্ঠার চার্জশিট জমা দেন।

এর আগে একই দিন সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করা হয়। শনিবার (২৩ মে) মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। তিনি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করবেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ দেখা দেয়। পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

পরে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ