তৃতীয় দফায় পেছালো পিলখানা হত্যাকাণ্ডের ২৩৯ জনের জামিন, ১০ এপ্রিল পুনরায় শুনানি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

আবারও তৃতীয় দফায় পিছিয়ে গেলো পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় ২৩৯ জনের জামিনের আদেশ। এসময় আগামী ১০ এপ্রিল জামিন শুনানির আদেশ ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

১৭ মার্চ সোমবার বিকেলে জামিন শুনানির আদেশের জন্য এ দিন ধার্য করেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া।

এসময় বারবার জামিন আদেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর চিফ পাবলিক প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন বলেন, ২৩৯ জনের মধ্যে ১৫০ জনের বেশি আসামির জামিনের আবেদন ডাবল পড়েছে। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের জামিন চাওয়ায় মামলার নথিপত্র যাচাই-বাছাই করতে বেগ পোহাতে হচ্ছে আদালতের।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ