রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ৭ ডিসেম্বর রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের আমদানির অনুমোদন দেওয়া হবে।
৬ ডিসেম্বর শনিবার রাতে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত যেসব আমদানিকারক রফতানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
আপনার মতামত লিখুন :