রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
চিংনুমং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি :
বান্দরবানের রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন পরিচালনা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী সভাপতিকে সংবর্ধনা দেওয়া হয় এবং নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
নবগঠিত কমিটিতে রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু ক্যসাইনু মারমা-কে সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতির সফল মেয়াদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিপুলসংখ্যক অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন সভাপতির অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব এবং প্রধান শিক্ষকের দক্ষ ব্যবস্থাপনায় বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, নতুন পরিচালনা কমিটির হাত ধরে রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও অগ্রগতি অর্জন করবে।
আপনার মতামত লিখুন :