নজরুল বর্ষ উপলক্ষে ৬৪ জেলায় তিন দিনের কর্মসূচি, ঘোষণা সংস্কৃতি মন্ত্রণালয়ের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন উপলক্ষে আগামী ১৮ থেকে ২০ জুন দেশের ৬৪ জেলায় ৭৪টি উপজেলায় তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

রোববার (১৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংস্কৃতি মন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ ও মুক্তির অনুপ্রেরণার প্রতীক। তিনি বলেন, পরাধীনতার শৃঙ্খল ভাঙার চেতনায় নজরুল সবসময় জাতিকে অনুপ্রাণিত করেছেন। তবে বিগত সময়ে নজরুল চর্চা যথাযথ গুরুত্ব পায়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, বর্তমান সরকার দেশের প্রতিটি প্রান্তে নজরুল চর্চা বিস্তৃত করতে চায় এবং এ আয়োজন সেই উদ্যোগেরই অংশ।

এর আগে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৫ মে নজরুল বর্ষের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ