মাউন্ট মঙ্গানুই টেস্টে কনওয়ের ডাবল সেঞ্চুরি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪৬৫ রানে এগিয়ে নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে কিউইরা। এরপর প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১১০ রান করেছে ক্যারিবীয়রা। দিনশেষে ব্র্যান্ডন কিং ৫৫ ও জন ক্যাম্পবেল অপরাজিত ৪৫ রানে।

১৯ ডিসেম্বর শুক্রবার মাউন্ট মঙ্গানুইতে আগের দিনের ১ উইকেটে ৩৩৪ রান নিয়ে ব্যাটিং শুরু করেন ১৭৮ রানে অপরাজিত থাকা ডেভন কনওয়ে, আর ৯ রান করা নাইট ওয়াচম্যান পেসার ডাফি।

ব্যক্তিগত ১৭ রানে ডাফি সাজঘরে ফিরলেও ঠিকই ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। এই ব্যাটারের ২২৭, উইলিয়ামসনের ৩১, গ্লেন ফিলিপসের ২৯ আর রাচিন রবিন্দ্রর অপরাজিত ৭২ রানের ইনিংসে ভর করে মূলত ৮ উইকেট ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে ব্লাক ক্যাপরা।

জবাবে শুরুটা ভালোই করেছে ক্যারিবীওরা। দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেল ১১০ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেছেন। ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে নিউজিল্যান্ড।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ