কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : 

দুনিয়ার মজদুর এক হও, এক হও’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো মহান মে দিবস। 

এ উপলক্ষে শুক্রবার (১ মে) হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক আবুল হাসিম সবুজ, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক, সাধারন সম্পাদক মোঃ মানছুরুল হক রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ডালিম, শিক্ষা বিষয়ক সম্পাদক আতাহার আলী মৃধা মাসুদ, পৌর শ্রমিক দলের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক তাহের উদ্দিন, কৃষক দলের সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক হোসেন আলী, ছাত্রদলের আহবায়ক এনামুল হক নাঈম, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, মৎস্যজীবি দলের আহবায়ক অর্জুন মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

র্্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও কাজী নাহিদ ইভা শ্রমিকদের অধিকার রক্ষায় বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা বর্ণনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ