ইসরায়েল দাবি ইরানের শতাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়ে শতাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। এতে সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ইসরায়েলি বিমানবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকানোর চেষ্টা করছে।

এর আগে তৃতীয় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তেহরান। এর প্রভাব দেখা গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনার মাধ্যমে। ইরান উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

ইরান আরব দেশগুলোর মাটিতে হামলা চালাচ্ছে সহযোগিতা ও সমর্থন প্রদানের অভিযোগে, পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংক্রান্ত স্থাপনায়ও আঘাত হানছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী। দেশটি যৌথ আগ্রাসনের জবাবে সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দিয়ে ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে তাদের মিসাইল আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতেও।

সূত্র : আল জাজিরা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ