অনলাইন ডেস্ক :
চলতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ বরণের ঐতিহ্যবাহী শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান তিনি।
এর আগে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে মন্ত্রী বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নিয়ে ‘আনন্দ’ কিংবা ‘মঙ্গল’ শব্দ ব্যবহার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার কোনো যৌক্তিকতা নেই। তিনি জোর দিয়ে বলেন, সরকার কোনো বিভাজন চায় না; বরং বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠা করতে চায়।
মন্ত্রী আরও জানান, এ প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে—এবার থেকে পহেলা বৈশাখের শোভাযাত্রা ‘আনন্দ’ বা ‘মঙ্গল’ নামে নয়, ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই অনুষ্ঠিত হবে এবং ভবিষ্যতেও এই নাম বহাল থাকবে।
এছাড়া শোভাযাত্রার নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
আপনার মতামত লিখুন :