পবিত্র শবে বরাতে রাজধানীতে আতশবাজি-পটকা নিষিদ্ধ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

পবিত্র শবে বরাতের রাতে রাজধানীতে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো। ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা দেয়া হলো।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ