২৪ ঘণ্টার ব্যবধানে গাজীপুরে ফের ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৩
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই দেশের গাজীপুরের বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে । আবহাওয়া অফিস সূত্রে বলা হয়, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।
এর আগে গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।
আপনার মতামত লিখুন :