জমিজমা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প পথে হাঁটছে সরকার : প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৯ মে) সকালে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন শেষে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, আলোচনা, মধ্যস্থতা, সালিশ বা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যকর করা গেলে একদিকে আদালতে মামলার জট কমবে, অন্যদিকে স্বল্প সময়েই জমিজমা সংক্রান্ত বিরোধের সমাধান সম্ভব হবে। এতে সাধারণ মানুষের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, জমি-জমা ছাড়াও সরকারের প্রতিটি জনবান্ধব কর্মসূচিতে জনগণের কাছে দায়বদ্ধ থাকার অঙ্গীকার রয়েছে। দীর্ঘদিনের দমনমূলক শাসনের পর মানুষ রাষ্ট্র ও রাজনীতিতে নিজেদের অধিকারের বাস্তব প্রতিফলন দেখতে চায় উল্লেখ করে তিনি বলেন, সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে ‘ভূমি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।

তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি তত সহজ হবে। অনলাইন সেবা নিশ্চিত হওয়ায় ভূমি সংক্রান্ত দুর্ভোগ কমবে এবং ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে বলে তিনি মন্তব্য করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ