পাবনায় পুলিশের অভিযানে রিভলভার-গুলিসহ যুবক গ্রেপ্তার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: শাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :

পাবনা জেলা শহরের রাধানগর মজুমদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলভার ও আট রাউন্ড তাজা গুলিসহ খন্দকার শাহরিয়ার কবির রিমন (নাম) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে পাবনা সদর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মজুমদারপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম ও এসআই জাকির উল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে খন্দকার শাহরিয়ার কবির রিমনের হেফাজত থেকে একটি রিভলভার ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিমন রাধানগর মজুমদারপাড়া এলাকার মৃত খন্দকার হারুনুর রশিদের ছেলে।

পুলিশ জানিয়েছে, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার পাবনা সদর থানায় এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ