1. জাতীয়
  2. বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৫ বিদেশি চিকিৎসক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৫ বিদেশি চিকিৎসক
অনলাইন ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রীর ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন ৫ সদস্যের বিদেশি চিকিৎসক দল। ১ ডিসেম্বর সোমবার তারা হাসপাতালে আসেন।

এর আগে, দুপুরে খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় অবস্থায় আছেন বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

গণমাধ্যমকে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খুবই ডিপ কন্ডিশনে। এর ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটাকে আপনারা ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলতে পারেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন