সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে অনেক ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল আছে, যারা নানা ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সকোরের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠানে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সকোরের স্বরাষ্ট্র উপদেষ্টা

অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাম্প্রদায়িকতা নষ্ট করতে সম্প্রতি দুর্গা পূজায় অসুরের মুখে যারা দাড়ি লাগিয়ে পূজার আয়োজন করেছিলো তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে। বিচ্ছিন্ন এমন কিছু ঘটনায় হিন্দু ধর্মের অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।

এসময় কঠিন চীবর দান অনুষ্ঠানে সবার মাঝে অত্যাচার অনাচার বন্ধ করার বোধ জাগ্রত হোক। সবাইকে বিশ্ব মানবতার জন্য কাজ করার আহ্বান জানান।

অন্তর্বর্তীকালীন সকোরের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তা যেন কেউ নস্যাত না করতে পারে সে বিষয়ে সাবধান থাকতে হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ