হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের নতুন স্থাপনা খুঁজছে ইরান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরান যুক্তরাষ্ট্রের নতুন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প যখন শনিবার ইরানকে “খুব কঠোরভাবে আঘাত করা হবে” বলে সতর্ক করেছিলেন, তখনই ইরান এই পদক্ষেপ বিবেচনা করছে। ট্রাম্প ইরানে “সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যু” ঘটাতে পারে এমন নতুন লক্ষ্যবস্তু বিবেচনার কথা বলার পর কর্মকর্তার বক্তব্যে উঠে আসে, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বিস্তার ও সরাসরি হত্যার হুমকি দিয়েছে।
অফিসিয়াল সূত্র জানায়, ইসলামী প্রজাতন্ত্র এখন এমন সব মার্কিন অঞ্চল, বাহিনী ও সংশ্লিষ্ট পক্ষ গুরুত্বসহকারে পর্যালোচনা করবে, যেগুলো এখনও ইরানি সশস্ত্র বাহিনীর টার্গেট তালিকায় নেই। শত্রুপক্ষ যদি অবিবেচনাপ্রসূত কোনো পদক্ষেপ নেয়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে নতুন হামলার সময়সীমা বা লক্ষ্যবস্তুর বিস্তারিত তথ্য সম্পর্কে কর্মকর্তা কোনো মন্তব্য করেননি।
আপনার মতামত লিখুন :