এক চেতনার বদলে দেশে আরেক চেতনার উদ্ভব হয়েছে : রিজভী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন এক চেতনার বদলে দেশে আরেক চেতনার উদ্ভব হয়েছে, ধর্মের নামে নতুন একধরনের চেতনার উত্থান লক্ষ করা যাচ্ছে। একটি নির্দিষ্ট সংগঠনের লোকজন সর্বত্র অবস্থান করে আছে। 

১৬ আগস্ট শনিবার প্রেস ক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এ কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জুলাই আন্দোলনে শিশু-কিশোররা আবাবিল পাখির ঝাঁকের মতো রাজপথে নেমে এসেছিল। এর মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি, গণতন্ত্রও মুক্তি পেয়েছে।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন করেন, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেন? তাহলে কি নতুন করে শেখ হাসিনার পুনরাবৃত্তি হচ্ছে?


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ