দেশের তিন বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

১ আগস্ট শুক্রবার অধিদফতরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পাটানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ২ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়াও আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ