উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
ডেস্ক নিউজ :
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণপশ্চিম উপকূল ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানানো হয় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে।
১৪ জুলাই সোমবার জারি করা আবহাওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়।
এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :