পঞ্চগড়ে “একটু উদ্যোগ, একটু চেষ্টা” সংগঠনের উদ্যোগে শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

“একটু উদ্যোগ, একটু চেষ্টা” সংগঠনের এর পক্ষ থেকে পঞ্চগড়ে অসহায় এর মাঝে শীত বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন গ্রামের শীতার্তদের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে ”একটু উদ্যোগ, একটু চেষ্টা’ নামের এই সামাজিক সংগঠন। হিমালয়ের কর্ণ পঞ্চগড়ে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র পরিবারের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন “একটু উদ্যোগ, একটু চেষ্টা” নামের এই সামাজিক সংগঠন।

১৮ নভেম্বর মঙ্গলবার একটু উদ্যোগ,একটু চেষ্টা’ সংগঠনের এর পক্ষ থেকে পঞ্চগড়ে এ- ২০০০ জন অসহায় এর মাঝে শীত বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এবং পঞ্চগড় পৌরসভার বিভিন্ন  গ্রামে শীতার্তদের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে। “একটু উদ্যোগ,একটু চেষ্টা’ সংগঠনের নামের এই সামাজিক সংগঠন।

“একটু উদ্যোগ, একটু চেষ্ট” সংগঠনের পঞ্চগড় পৌরসভার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন একটু উদ্যোগ, একটু চেষ্টা’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিক “একটু উদ্যোগ, একটু চেষ্টা” সংগঠনের সাধারণ সম্পাদক সুমন আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক রনি হাসান সহ আরোও  উপস্থিত ছিলেন সমাজের গুণীজনেরা। “একটু উদ্যোগ, একটু চেষ্টা” সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিক বলেন, প্রতি বছর গরীব দুস্থ ও অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় অল্প সংখ্যক স্বামর্থ্যবানদের। অসহায় এই দুস্থ, ছিন্নমূল পরিবারের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন রকম অনুভূতি। তাই “একটু উদ্যোগ, একটু চেষ্টা’ সংগঠনের"এবার পরিকল্পনা করে গ্রাম পর্যন্ত অসহায় পরিবার ও শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে শীতবস্ত্র কম্বল।

দেশে চলমান শীত ও কুয়াশায় গ্রামের দরিদ্র ও গৃহহীন মানুষ কষ্টে জীবন অতিবাহিত করছে। উষ্ণতার অভাব তাদের দৈনন্দিন জীবনে দুর্ভোগের মাত্রা প্রতিমুহূর্তে বাড়াচ্ছে। এ অবস্থায় ছিন্নমূল এসব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার মানবিক উদ্যোগ নেওয়া হয়।

“একটু উদ্যোগ, একটু চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে নিজেদের অর্থায়নের পাশাপাশি যদি কোন ব্যক্তি বা সংগঠনের সহযোগিতা পাওয়া গেলে আগামীতে সমাজের উন্নয়নের বিভিন্ন সামাজিক কাজ হাতে নিবে এছাড়া ও আগামীতে আরও বেশি পরিমাণ শীতবস্ত্র সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাব্যক্ত করেন সংগঠনের সদস্যবৃন্দ। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। “একটু উদ্যোগ,একটু চেষ্টা’ সংগঠনের"মানুষের হৃদয়ে জায়গা দখল করে নিয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ